News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সব্জি বাগানের বাউন্ডারী নিয়ে ঝামেলা, রাতে বাড়িতে দুষ্কৃতকারীদের হামলা, আহত পরিবারের সদস্যরা
Image

সব্জি বাগানের বাউন্ডারী নিয়ে ঝামেলা, রাতে বাড়িতে দুষ্কৃতকারীদের হামলা, আহত পরিবারের সদস্যরা

আগরতলা, ২ সেপ্টেম্বর: সব্জি বাগানের বাউন্ডারী নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে গতকাল রাতে ল্যাব এসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। ঘরের বাথরুমে আটকে রাখা হয় বাড়ীর মালিকের পরিবারের সদস্যদের বলে অভিযোগ। ওই ঘটনায় ল কলেজ সংলগ্ন আবাসে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে আগরতলা কলেজ টিলা ফাঁড়ি সহ পূর্ব আগরতলা থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতেল কলেজ সংলগ্ন ল্যাব এসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারী। ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলা হয়েছে। ঘরের বাথরুমে আটকে রাখা হয়েছে বাড়ীর মালিকের পরিবারের সদস্যদের বলে অভিযোগ।

তাঁদের আরও অভিযোগ,ওই ঘটনার পেছনে সৌরভ এবং গৌরব ভট্টাচার্যী নামে দুই যুবক জড়িত রয়েছে। দীর্ঘ দিন ধরে কোয়ার্টার সংলগ্ন এলাকায় অবৈধ কার্যকলাপে যুক্ত রয়েছে অবসরপ্রাপ্ত গোপাল ভট্টাচার্য্যের দুই ছেলে। অবসরে যাওয়ার পরও অবৈধভাবে কোয়ার্টার দখল করে বসবাস করছেন তাঁরা। দুই ছেলে সৌরভ এবং গৌরব ভট্টাচার্য্য নেশা সামগ্রী বিক্রয়ের সাথে জড়িত রয়েছে। সব্জি বাগানের বাউন্ডারী নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে গতকাল রাতে সৌরভ এবং গৌরব ভট্টাচার্য্য দলবল নিয়ে বিবেকানন্দ দাসের বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারী।তাতে গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক। পাশাপাশি, বাড়ির পরিবারের সদস্যদের বাথরুমে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে আগরতলা কলেজ টিলা ফাঁড়ি সহ পূর্ব আগরতলা থানার পুলিশ। ওই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন পরিবারের সদস্যরা।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top