News Flash

  • Home
  • প্রধান খবর
  • জঙ্গি হামলায় মণিপুরে হত দুই, ইমফল পশ্চিমে কম্বিং অপারেশের নির্দেশ রাজ্য সরকারের
Image

জঙ্গি হামলায় মণিপুরে হত দুই, ইমফল পশ্চিমে কম্বিং অপারেশের নির্দেশ রাজ্য সরকারের

ইমফল, ২ সেপ্টেম্বর ২০২৪ (হি.স.) : মণিপুরে সন্দেহভাজন জঙ্গিদের এক ভয়াবহ হামলায় দুজন নিহত এবং নয়জন আহত হওয়ার পর রাজ্য সরকার ইমফল পশ্চিম জেলায় কম্বিং অপারেশন করতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী গোটা জেলার আন্তঃজেলা সীমান্তবর্তী এলাকা জুড়ে শুরু হয়েছে কম্বিং অপারেশন।

গতকাল শনিবার সংগঠিত বন্দুক ও বোমা হামলায় জড়িতদের গ্রেফতার করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কম্বিং অপারেশন চালাতে আজ সোমবার নির্দেশ দিয়েছেন রাজ্যের গৃহ দফতরের এন অশোক কুমার।

প্রসঙ্গত, গতকাল পাহাড়ের চূড়া থেকে কাউতরুক এবং পার্শ্ববর্তী কাদাংবন্দের নিচু উপত্যকা এলাকায় নির্বিচারে গুলি ও বোমা হামলা চালিয়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। পুলিশের দাবি, হামলায় রকেট চালিত গ্রেনেড ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং নয়জন আহত হয়েছে। বেশ কয়কটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top