রিয়াসি, ২ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী মন্দিরের নতুন যাত্রাপথে ভূমিধসে প্রাণ হারালেন দুই মহিলা তীর্থযাত্রী। এছাড়াও এক তরুণী আহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটা নাগাদ ভবন থেকে তিন কিলোমিটার দূরে পাঁচির কাছে ভূমিধসের ঘটনা ঘটে। লোহার কাঠামোর একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।পুণ্যার্থীরা মন্দিরের দিকে যাওয়ার সময় ভূমিধসের কারণে লোহার কাঠামোর নিচে চাপা পড়েন। রিয়াসির ডেপুটি কমিশনার বিশেষ পল মহাজন বলেছেন, এই ঘটনায় দুই মহিলা মারা গিয়েছে এবং একটি মেয়ে গুরুতর আহত হয়েছে। ডেপুটি কমিশনার মহাজন কাটরা যাচ্ছেন, ত্রিকুটা পাহাড়ের চূড়ায় যেখানে তীর্থযাত্রীদের জন্য বেস ক্যাম্প আছে।

বৈষ্ণোদেবী যাত্রাপথে ভূমিধসে দুই মহিলা পুণ্যার্থীর মৃত্যু, এক তরুণী আহত
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…


















