News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবল বৃষ্টিতে বিজওয়াড়ায় বন্যা, পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী নাইডু
Image

প্রবল বৃষ্টিতে বিজওয়াড়ায় বন্যা, পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী নাইডু

বিজওয়াড়া, ২ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায় বন্যা পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ঘর-বাড়ি, রাস্তাঘাট সব ডুবে গিয়েছে। বিজওয়াড়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ি জলে ডুবে গিয়েছে। জনজীবন কার্যত বিপর্যস্ত। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে পুরোদমে।এই পরিস্থিতিতে সোমবার সকালে বিজওয়াড়ায় বন্যা পরিস্থিতি নিজ চোখে দেখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এছাড়াও এনটিআর জেলার ইব্রাহিমপত্তনমে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী নাইডু। সোমবার সকালেই বিজওয়াড়ায় বোটে চেপে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী নাইডু।

Releated Posts

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top