News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যরাতে স্লোগান মুখর ধর্মতলা; সুবিচার চাইলেন স্বস্তিকা, পথনাটিকা উপস্থাপন
Image

মধ্যরাতে স্লোগান মুখর ধর্মতলা; সুবিচার চাইলেন স্বস্তিকা, পথনাটিকা উপস্থাপন

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডে রাত্রিজাগরণের সাক্ষী হল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। সুবিচারের দাবিতে উঠল স্লোগান।ধর্নাস্থলে একটি পথনাটিকা উপস্থাপন করা হয়। উপস্থিত প্রতিবাদীদের একাংশ সেই পথনাটিকার মাধ্যমে আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেন।স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশুকল্যাণ এবং পরিবহণ দফতরে পাঠানো ই-মেলের জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে প্রতিবাদীরা জানিয়েছেন। ধর্নামঞ্চে সাধারণের পাশাপাশি মধ্যরাত পর্যন্ত হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, “আর জি করের ঘটনার বিচার তো আমরা এই সরকারের কাছেই চাইব। বিচারব্যবস্থার প্রতি আস্থা রয়েছে।” সোমবার ভোর পর্যন্ত চলে এই ধর্না অবস্থান।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top