News Flash

  • Home
  • প্রধান খবর
  • অসমে চুক্তিভিত্তিক ২৩,৯৬৫ জন শিক্ষককে স্থায়ী নিয়োগপত্র বিতরণ মুখ্যমন্ত্ৰীর, আরও ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি
Image

অসমে চুক্তিভিত্তিক ২৩,৯৬৫ জন শিক্ষককে স্থায়ী নিয়োগপত্র বিতরণ মুখ্যমন্ত্ৰীর, আরও ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি

গুয়াহাটি, ২ সেপ্টেম্বর (হি.স.) : অসমে চুক্তিভিত্তিক ২৩,৯৬৫ জন শিক্ষককে স্থায়ী নিয়োগপত্র বিতরণ করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আরও ৫০ হাজার সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ সোমবার গুয়াহাটির খানাপাড়া ময়দানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সমগ্র শিক্ষা, অসমের অধীনে উচ্চ ও নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের চুক্তিভিত্তিক এবং রাজ্য পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগপত্র বিতরণ করেছেন। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু। ছিলেন পরিষদীয় মন্ত্রী নন্দিতা গারলোসা, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ সরকারি শীর্ষ আধিকারিক, নিয়োগপত্র-প্রাপক এবং তাঁদের অভিভাবক সহ সাধারণ নাগরিকবৃন্দ।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থায়ী নিয়োগপত্র-প্রাপকদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে এক লক্ষ বেকার যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। প্রতিজ্ঞা পালন করেছি আমি। প্রতিশ্রুতি অনুযায়ী প্রদত্ত সংখ্যা অতিক্রম করেছে। গত ২০২১ সালের পর আজ পৰ্যন্ত ১,২৪,৩৪৫ জনকে সরকারি চাকরি প্রদান করেছে আমার সরকার।’

এছাড়া আগামী ২০২৫-এর মে মাসের মধ্যে আরও ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। তাঁর সরকারের প্রথম মেয়াদে দু লক্ষ সরকারি চাকরি প্রদানের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলেও আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

মুখ্যমন্ত্রী বলেছেন, অসমে এক লক্ষাধিক চাকরির পরিপূর্ণতা স্বচ্ছতা এবং মেধা-ভিত্তিক হয়েছে। এটি একটি ঐতিহাসিক ঘটনা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top