জম্মু, ২ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা! এবার জম্মুর সুঞ্জওয়ান সেনাঘাঁটিতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন একজন সেনা জওয়ান। সোমবার জম্মুর সুঞ্জওয়ান মিলিটারি স্টেশনের বাইরে থেকে সন্ত্রাসবাদীরা গুলি চালালে ওই জওয়ান আহত হন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু পরে ওই সেনা জওয়ান মৃত্যুর কোলে ঢলে পড়েন।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সুঞ্জওয়ান মিলিটারি স্টেশনের বাইরে থেকে লুকিয়ে সন্ত্রাসবাদীরা গুলি চালায়, সেই গুলি লেগে এক জওয়ান আহত হন। পরে ওই জওয়ানের মৃত্যু হয়েছে। গুলি চালানোর পর জঙ্গিরা পালিয়ে যায়, সন্ত্রাসবাদীদের ধরতে চারিদিকে চিরুনি তল্লাশিতে নেমেছে সেনাবাহিনী।

কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, জম্মুর সেনাঘাঁটিতে জঙ্গিদের গুলিতে মৃত্যু জওয়ানের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















