কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): ফের ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। সোমবার সকালে মা উড়ালপুলের ওপর দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দু’জন। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি নিয়ম ভেঙে অন্য লেনে চলে আসে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে কলকাতার পিটিএস থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি গাড়ি হঠাৎই লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় দু’টি গাড়িই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করে। দুর্ঘটনার জন্য কিছু সময়ের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়।

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দু’জন
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















