News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির
Image

পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২ সেপ্টেম্বর: পারিবারিক ঝামেলার জেরে মাত্র চার বছর সংসার করার পর আত্মহত্যার পথ বেছে নিল কৃষ্ণ নাথ নামে এক যুবক। পেশায় সে এক  রাজমিস্ত্রি। জানা যায় তার বাড়ি কদমতলা পুলিশ স্টেশনের আওতাধীন ৪নং ওয়ার্ডে।

পারিবারিক ঝামেলার জন্য সে বাড়ি ছেড়ে তিন বছরের ছেলেকে নিয়ে ধর্মনগরের কদমতলার মাতৃপল্লী এলাকার নয়া পাড়াতে এসে ভাড়া নেয়। নিজের স্ত্রী আগরতলায় যাওয়ায় সে বাড়িতে একা ছিল। সোমবার সকালে বাড়ির মালিক নিবারণ দাস জানতে পারে তার নাতনি ছেলেটির সাথে একসাথে খেলাধুলা করে কিন্তু অনেক ডাকাডাকির পর দরজা খুলছে না। তখন বাধ্য হয়ে বাড়ির মালিক নিবারণ দাস ধর্মনগর থানায় ফোন করে।

ধর্মনগর থানা থেকে এসে দরজা ভেঙে ভেতরে দেখে সিলিং ফ্যানের সাথে স্ত্রীর শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে ওই ব্যক্তি। উল্লেখ্য চার বছর যাবত এই বাড়িতে ভাড়া থাকে এবং তাদের পারিবারিক কাহিনী ঝগড়াঝাটি প্রত্যেকের জানা। কিন্তু এভাবে একজন মৃত্যুর কোলে ঢলে পড়বে তা কেও কল্পনা করেনি। তাই এলাকা জুড়ে শোকের আবহ নেমে এসেছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top