News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর থেকে ৫ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার
Image

ধর্মনগর থেকে ৫ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক পাঁচ বাংলাদেশী নাগরিক। তবে ধৃতরা জানায় তারা জিরানিয়া থেকে ট্রেনে করে বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগর এসেছিল। সেখানে রবিবার রাতে তাদেরকে আটক করা হয়েছে।

গত শনিবার বাংলাদেশের ঢাকা থেকে মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পাঁচ বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করে। পরে তারা জিরানিয়া রেল স্টেশনে আসে বহিঃরাজ্যে কাজের সন্ধানে যাওয়ার জন্য। তখন ট্রেনে করে তারা ধর্মনগর এসে নেমে পড়ে। এরপর বিএসএফ জওয়ানরা তাদের পাকড়াও করে। কিন্তু অপরদিকে জওয়ানরা জানায়, বৈটাংবাড়ি সীমান্ত এলাকায় ধৃতদের পাকড়াও করেছে বলে। এ নিয়ে পুলিশের মনে বিভিন্ন সন্দেহের দানা বাঁধছে। 

ধৃতরা আরো জানায়, বাংলাদেশের ইব্রাহিম নামে এক দালাল ভারতের অপর দালালের সঙ্গে কথা বলে টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করে দেয়। ধৃত পাঁচজনের নাম সোহেল মিয়া (২৬) ফারজানা বেগম (২৩) পেয়ারা বেগম (২৮) সারানা গাজী (৩২) ও সুমি শেখ (১৭)। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা ও খুলনা জেলায়। তারা জানায় ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করে।

তাদের ত্রিপুরার কোন জায়গা পরিচিত না থাকায় জিরানিয়া সহ ধর্মনগরে অযথা ঘুরাঘুরি করতে থাকে। যার কারণেই সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে তারা। নতুবা অনাহাসেই ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতো। এভাবে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গার ছড়াছড়ি রয়েছে ত্রিপুরায়। ত্রিপুরাকে করিডোর বানিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে তারা অনায়াসে প্রবেশ করছে। এতে যেমন সীমান্তরক্ষী বাহিনী নজর দিচ্ছে না তেমনি জেলা প্রশাসনও উদাসীন রয়েছে। তবে প্রশ্ন উঠছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপরও। তাদের কাছে এ ধরনের কোন খবরই থাকেনা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top