News Flash

  • Home
  • দিনের খবর
  • রাতের নিউটাউনে গুলি করে “হত্যা” যুবককে, তদন্তে পুলিশ
Image

রাতের নিউটাউনে গুলি করে “হত্যা” যুবককে, তদন্তে পুলিশ

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): নিউটাউনে গুলি করে এক যুবককে “হত্যা”-র অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নিউটাউনের ইকো পার্কের কাছে। মৃত যুবকের নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা।

জানা গেছে, শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তায় ছিলেন নাসিমুদ্দিন। হঠাৎ সেখানে একটি বাইকে করে হাজির হয় দুষ্কৃতীরা। অভিযোগ, তারপরই নাসিমুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নাসিমুদ্দিনকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। কী কারণে এই “হত্যা” তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top