News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) নিউটাউনে শ্যুটআউট: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার
Image

(আপডেট) নিউটাউনে শ্যুটআউট: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): নিউটাউনের রাম মন্দির আইল্যান্ডের কাছে শনিবার রাতে ঘটে গেছে শ্যুটআউটের ঘটনা। স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে বসেছিলেন ভাঙরের বাসিন্দা নাসিমুদ্দিন খান। সে সময় হঠাৎ করেই দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে নাসিমুদ্দিনের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষমেশ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইকোপার্ক থানার পুলিশ তদন্তে নেমে এই ঘটনার পেছনে বেশকিছু অসঙ্গতি লক্ষ্য করে। ভোর রাত থেকেই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জেরায় উঠে আসে নতুন তথ্য। পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয় এবং নাসিমুদ্দিনের ব্যবসার সঙ্গী কাজী রফিকুল ইসলামকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। এই ঘটনায় নিউটাউনের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top