News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদার নির্যাতিতার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন
Image

মালদার নির্যাতিতার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

মালদা, ১ সেপ্টেম্বর (হি.স.): হবিবপুরে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পাশে দাঁড়িয়ে তার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার সকালে তিনি নির্যাতিতার বাড়িতে উপস্থিত হন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

মন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও, হবিবপুর ব্লক সভাপতি কিষ্টু মুর্মু, আদিবাসী নেতা অমল কিস্কু, তৃণমূল নেতা পিযূষ মন্ডল, সমীর সাহা-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, রাজ্য সরকার সর্বদা নির্যাতিতার পাশে থাকবে এবং তার পরিবারের পাশে থাকার সর্বোত্তম সহায়তা করবে।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন এও জানান যে, যদি পরিবার রাজি থাকে, তাহলে রাজ্য সরকার নির্যাতিতার পড়াশোনার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে বিজেপি এই ঘটনাকে নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। মন্ত্রী আরও বলেন, “ধর্ষক বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত, আমি চাই যে দোষীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।”

এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে উঠেছে। রাজ্যের প্রশাসনিক মহলও এই ঘটনাকে কেন্দ্র করে সতর্ক রয়েছে। 

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top