News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেট্রোর যাত্রী ভাড়া থেকে আয়ে রেকর্ড, এক দিনে ছাড়াল এক কোটি টাকা
Image

মেট্রোর যাত্রী ভাড়া থেকে আয়ে রেকর্ড, এক দিনে ছাড়াল এক কোটি টাকা

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): কলকাতা মেট্রো রেল যাত্রী পরিবহণ থেকে আয়ে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেলল। শনিবার কলকাতা মেট্রোর যাত্রী ভাড়া থেকে আয় এক দিনে এক কোটি টাকা অতিক্রম করেছে। ওই দিন ব্লু লাইন, গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২ সহ মেট্রোর তিনটি রুটে মোট প্রায় ৬.৭৫ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে ব্লু লাইনে সর্বাধিক প্রায় ৫.৭৫ লক্ষ যাত্রী পরিবহন করা হয়েছে। গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২ এ প্রায় ৫০ হাজার করে যাত্রী যাতায়াত করেছেন। রবিবার মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের মাধ্যমে কলকাতা মেট্রোর যাত্রী ভাড়া আয় ওইদিন ১.০১ কোটি টাকা অতিক্রম করেছে। উল্লেখ্য, শনিবার হওয়ায় ওইদিন কমার্শিয়াল পরিষেবা অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে বন্ধ ছিল।’

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top