News Flash

  • Home
  • খেলা
  •  ১ম ডিভিশন লীগে লাল বাহাদুরের জয় রুখে দিয়েছে ত্রিবেণী সংঘ

 ১ম ডিভিশন লীগে লাল বাহাদুরের জয় রুখে দিয়েছে ত্রিবেণী সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের ড্র ম্যাচ। এবার লালবাহাদুরের নিশ্চিত জয় রুখে দিয়েছে ত্রিবেণী সংঘ। প্রথম ডিভিশন লিগ ফুটবলের খেলায় লাল বাহাদুর কে রুখে দিয়ে ম্যাচ ড্রতে নিষ্পত্তি করে পয়েন্টের ভাগ বসিয়ে দিয়েছে। টিএফএ আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লীগ ফুটবলের পঞ্চম ম্যাচে ত্রিবেণী সংঘ বনাম লাল বাহাদুরের ম্যাচটি এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। দু দল পয়েন্টও পেয়েছে এক-এক করে। প্রথমার্ধে লাল বাহাদুর ব্যায়ামাগার বিশেষ করে রিচার্ড ভানলাল হালাম-এর গোলে লিড নিলেও প্রথমার্ধ ধরে রাখতে পেরেছে। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় ত্রিবেনীর এস. তাপস গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও জয় সূচক গোলের সন্ধান কেউ দিতে পারেনি। উপরন্ত ম্যাচে অসদাচরণের দায়ে রেফারি ত্রিবেণী সংঘের শুক্র কুমার চাকমা ও সমীর হালাম কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিং, পল্লব চক্রবর্তী, তপন কুমার নাথ ও সুকান্ত দত্ত।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top