মুম্বই, ৩১ আগস্ট (হি.স.): অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেই দলে সুযোগ পেলেন রাহুল দ্রাবিড় পুত্র সমিত। শুধু তাই নয় সিরিজে থাকছে চার দিনের ম্যাচও। সেই চার দিনের ম্যাচেও রয়েছেন সমিত দ্রাবিড়। সমিত পেস বোলিং অলরাউন্ডার।২০১১ সালে ভারতীয় দল থেকে অবসর নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ১৩ বছর পর ভারতীয় দলে এলেন আর এক দ্রাবিড়,ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচের পুত্র সমিত দ্রাবিড়। এক দিনের সিরিজ় হবে ২১, ২৩, এবং ২৬ সেপ্টেম্বরে পুদুচেরিতে। আর ৩০ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে লাল বলের দু’টি ম্যাচ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল। এখন দেখার সমিত প্রথম একাদশে সুযোগ পায় কিনা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ দলে রাহুল-পুত্র সমিত
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















