News Flash

  • Home
  • দিনের খবর
  • ডেঙ্গু-ম্যলেরিয়া, ছুটি বাতিল পুরসভার চিকিৎসকদের
Image

ডেঙ্গু-ম্যলেরিয়া, ছুটি বাতিল পুরসভার চিকিৎসকদের

কলকাতা, ৩১ আগস্ট (হি. স. ) : আগামী দূর্গাপুজোর মরসুমে যাতে মশাবাহিত রোগের হাত থেকে নাগরিকদের রেহাই দিতে পারে কলকাতা পুরসভা সচেষ্ট। এই মুহূর্তে শহরে ম্যালেরিয়া ও ডেঙ্গু এই দুই মারণ রোগের হাত থেকে খানিক রেহাই মিলেছে। তবে, নজরদারি অব্যাহত রয়েছে। বর্ষাকালীন সময়ে বাড়ে এই রোগের প্রকোপ। কাজেই কোনওরকম খামতি রাখতে রাজি নন তিনি। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, ১৪৪ টি ওয়ার্ডের ১৫ টি বোরো অফিসের মেডিক্যাল ইউনিট খোলা থাকবে। ডেঙ্গু নির্নয় কেন্দ্র যেমন খুলে রাখা হবে তেমনই চিকিৎসাও চালু থাকবে। চিকিৎসকদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। পুর স্বাস্থ্য বিভাগের এক পরিসংখ্যান অনুযায়ী, গতবছর ২৫ আগস্ট নাগাদ ১,৪০৭ জন রোগীর রক্তে ডেঙ্গুর নমুনা মেলে। এবছর তা মাত্র ৩১২ জন। ৭৭.৮৩% বৃদ্ধি পেয়েছে। ম্যালেরিয়ার হিসেবে গতবছর ৩,৮৮৩ ছিল আক্রান্ত। এবছর তা কমে ১,৭৭৮ জন অর্থাৎ ৫৪.২৬% তুলনায় কম।

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top