News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দাবির উত্তরে সাংসদ বিপ্লব দেবকে চিঠি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর
Image

আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দাবির উত্তরে সাংসদ বিপ্লব দেবকে চিঠি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: সর্বশেষ রাজ্য সভার সাংসদ হিসেবে আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর ঘোষণার দাবি উত্থাপন করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এর অগ্রগতি সম্পর্কে পত্র মারফত  সাংসদকে অবগত করলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন প্রতি মন্ত্রী, মুরলীধর মোহর।

তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের (রাজস্ব বিভাগ) বিজ্ঞপ্তির মাধ্যমে আগরতলা বিমানবন্দরকে ০৪.০১.২০২৩ থেকে কাস্টম নোটিফায়েড বিমানবন্দর হিসাবে অবহিত করা হয়েছে। আগরতলা বিমানবন্দরকে ইমিগ্রেশন চেক পোস্ট (আইসিপি) হিসাবে ঘোষণা করার জন্য এই মন্ত্রক ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা নির্ধারিত সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করেছে এবং এই ঘোষণার প্রস্তাব বিবেচনা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ করেছে। আগরতলা বিমানবন্দরকে ইমিগ্রেশন চেক পোস্ট হিসেবে ঘোষণা করার একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে ।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বিমান বন্দরের বিষয়টি বিমানবন্দরের ট্রাফিক ক্ষমতা, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য এয়ারলাইন্সের চাহিদা এবং
দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তির উপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে গ্রাউন্ড লাইটিং সুবিধা, ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম,  রানওয়ের দৈর্ঘ্য, অভিবাসন, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদিও অন্তর্ভুক্ত।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top