News Flash

Image

শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল তিপ্রা মথা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ আগস্ট:  শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল শাসকদলের  শরিক দল তিপ্রা মথা। ঘটনাটি ঘটেছে শুক্রবার  চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার দিনেরবেলা শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আরালিয়া গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত অফিসার সহ সবাই উপস্থিত ছিলেন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে।

গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যাগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের নেতৃত্ব সহকর্মী সমর্থকরা এবং উপস্থিত ছিল প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরাও। কিন্তু  শাসকের শরিক হয়েও শাসকদলের বসার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে চেয়ার থাকলেও শাসকের শরিক তিপ্রা মথা দলের পঞ্চায়েত প্রতিনিধি এবং কর্মী সমর্থক ও নেতৃত্বদের জন্য বসার কোন জায়গা ছিল না। যার ফলে ক্ষুব্ধ হয়ে তিপ্রা মথা দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা সহ অন্যান্য সমস্ত কর্মী সমর্থকরা এবং পঞ্চায়েতের নির্বাচিত তিপ্রা মথা দলের প্রতিনিধিরাও শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এক কথায় তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন বলে জানিয়েছেন তিপ্রা মথা দলের ব্লক সভাপতি বুদ্ধদেব বর্মা।

তিনি আরো অভিযোগ করেন চূড়ান্ত অব্যবস্থাপনা ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে। তিনি চড়িলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃতিকা সাহার কাছে ও বিষয়টি জানাবেন এবং আগামীকাল অর্থাৎ শনিবার দিন বিডিওর সঙ্গে কথা বলে শনিবার দিন তিপ্রা মথা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top