News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সম্পন্ন হল বক্সনগর পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান
Image

সম্পন্ন হল বক্সনগর পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩০ আগস্ট: সম্পন্ন হল বক্সনগর পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ পর্ব। আজ বক্সনগর পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। বক্সনগর পঞ্চায়েত সমিতির মোট ১৩ জন সদস্য আজ শপথ গ্রহণ করেছেন।

শপথ গ্রহণ পর্বের প্রথম পর্যায় শেষে অনুষ্ঠিত হয় নতুন সদস্যদের প্রথম সভা।  যার পর সভা শেষে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে, স্বপ্না নম: বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হিসেবে শপথ নেন।  ভাইস চেয়ারপার্সন হিসেবে শপথ নেন সেলিনা আক্তার। শপথ গ্রহণ পর্ব শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা চক্রের আয়োজন করা হয়।

শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক নিবেদীতা ভৌমিক। সাক্ষাৎকারে নবনির্বাচিত চেয়ারপার্সন স্বপ্না নম: জানান, আগামী দিনে তিনি সকলের সাথে মিলেমিশে বক্সনগর পঞ্চায়েত সমিতি এলাকার উন্নয়নে কাজ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেন।

এছাড়াও বিদায়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্জয় সরকার, বিদায়ী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক অসীম ভট্টাচার্য, এবং সমাজসেবক সুভাষ চন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণ পর্বটি এলাকার জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে, এবং সবাই নতুন নেতৃত্বের কাছ থেকে উন্নয়নমূলক কাজের আশাবাদী।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top