News Flash

হাফলঙে ধৃত সাত নাবালক মোটর সাইকেল চোর, উদ্ধার আটটি বাইক

হাফলং (অসম), ৩০ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় মোটর সাইকেল এবং স্কুটার (স্কুটি) চুরির সঙ্গে জড়িত অভিযোগে সাত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল এবং স্কুটার চুরির অভিযোগে জেলা সদর হাফলং থেকে সাত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ হাফলং থেকে তাদের গ্রেফতার করেছে।

ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক আহমেদ জানিয়েছেন ধৃত সাত নাবালকের হেফাজত থেকে চুরির আটটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ধৃত সাতজনের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তিনি বলেন গত কিছুদিন থেকে হাফলঙে মটর সাইকেল চোরির ঘটনা সংগঠিত হয়ে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বেশ কিছুদিন থেকে হাফলঙে মোটর সাইকেল এবং স্কুটি চুরির ঘটনা সংগঠিত হচ্ছিল। এ সব চুরির সঙ্গে এই সাতজনের নাবালক দল জড়িত। তিনি জানান, মোটর সাইকেল চোরের দলকে পাকড়াও করতে গতকাল বৃহস্পতিবার রাতে টিএসআই লক্ষ্মীধর শইকিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী এক বিশেষ অভিযান চালিয়েছিল। অভিযান চলাকালীন হাফলং শহরে একটি মোটর সাইকেল চুরি করার সময় হাতেনাতে একজনকে ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন জায়গা থেকে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এএসপি ফারুক আহমেদ জানান, ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১/৩০২ নম্বর ধারায় ৬৫/২০২৪ নম্বরে এক মামলা রুজু করা হয়েছে হাফলং থানায়। তবে মোটর সাইকেল চুরির দায়ে অভিযুক্ত এই সাত নাবালককে আজ শুক্রবার জুভেনাইল কোর্টে তোলা হয়েছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।

Releated Posts

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top