News Flash

  • Home
  • দিনের খবর
  • নিম্নচাপের গন্তব্য ওডিশা-অন্ধ্র উপকূল, পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে
Image

নিম্নচাপের গন্তব্য ওডিশা-অন্ধ্র উপকূল, পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন নিম্নচাপ। তবে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই অর্থে ভারী বৃষ্টির জন্য কোনও রকম সতর্ক বার্তা জারি করা হয়নি, তবে ঝোড়ো হাওয়া বইবে। সুতরাং এই বাতাসের দাপটে, সমুদ্র বেশ উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে আগামী ৩১ আগস্ট পর্যন্ত না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কিছু দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত উত্তাল থাকতে পারে সমুদ্র। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে আগামী ৩১ অগস্ট পর্যন্ত সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি বজায় থাকবে। ওই সময়ে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top