News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
Image

খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩০ আগস্ট: বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালো খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ। খোয়াই মহকুমার খোয়াই ব্লকের অন্তর্গত পহরমুড়া গ্রাম পঞ্চায়েতের বাল্লারবের এলাকার বন্যাদুর্গত ৪০ পরিবারের মাঝে শুক্রবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের উদ্যোগে বন্যাদুর্গত পরিবার প্রতি মাঝে ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, তেল ও সাবান, সয়াবিন এবং একটি করে বেডশীট দেওয়া হয়। এদিন ওই এলাকায় গিয়ে প্রতিটা পরিবারের হাতে ত্রাণ সামগ্রিক গুলি তুলে দেওয়া। একদিন উপস্থিত ছিলেন মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল খোকন মজুমদার , কলেজ টিচার কাউন্সিলের সচিব বাবুরাম স্বামী সহ কলেজের সকল অধ্যক্ষরা উপস্থিত ছিল।

এদিন ত্রান সামগ্রী বিতরণ শেষে জানান প্রিন্সিপাল খোকন মজুমদার, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছেন তারা। তাদের নিজস্ব উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। যদি সম্ভব হয় আগামী দিনেও এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে কলেজের টিচার্স কাউন্সিলের সাথে কথা বলবেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top