News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ মাসির সাহায্যে দুই উপজাতি নাবালকের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার ১৪ বছরের নাবালিকা, গ্রেপ্তার ২
Image

নিজ মাসির সাহায্যে দুই উপজাতি নাবালকের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার ১৪ বছরের নাবালিকা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ আগস্ট: পশ্চিমবঙ্গে আর জি করের ঘটনা নিয়ে ভারতবর্ষ যখন তোলপাড় , ঠিক এই সময়ে মধ্যে ত্রিপুরা রাজ্যে তথা দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম মহকুমা, মনু বাজার থানার অন্তর্গত কালী বাজার এলাকায় আপন মাসির সাহায্যে শারীরিক ভাবে নির্যাতনের শিকার হয়েছে এক উপজাতি নাবালিকা মেয়ে।

মুহুরিপুর এলাকার উপজাতি নাবালিকা মেয়েটি ঘুরতে আসে মাসীর বাড়িতে। কিন্তু মাসি সুপ্রিয়া ত্রিপুরা ও মেসো সুকান্ত ত্রিপুরা ওই ১৪ বছরের নাবালিকাকে একটি ছেলের সঙ্গে পাঠিয়ে দেয়, শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য।

তার কিছুদিন পর পুনরায় ২৪ জুলাই রাত্রিবেলা ঐ নাবালিকা উপজাতি মেয়েটিকে অন্য একটি ছেলের সঙ্গে পাঠিয়ে দেয় মাসি। মেয়েটি ওই ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরিতে বাধা দিলে মেয়েটিকে মাটিতে ফেলে গলায় চেপে ধরে মেয়েটির গোপনাঙ্গে গরম জল ঢুকিয়ে দেয়ে পালিয়ে যায় ওই উপজাতি নাবালক যুবক।

আর এই ঘটনার খবর পেয়ে রাতেই  মনু বাজার থানার পুলিশ ছুটে গিয়ে নাবালিকা মেয়েটিকে কলাছড়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্মরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে সাথে সাথে মেয়েটিকে শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়।

বর্তমানে নাবালিকা মেয়েটি চূড়ান্তভাবে অসুস্থ অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে মনু বাজার থানা মামলা রুজু করে তদন্তে নামে। আজ দুপুরবেলা মনু বাজার থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ  বিষ্ণুপদ ভৌমিক জানান, এই নাবালিকা মেয়েটিকে আপন মাসি সুপ্রিয়া ত্রিপুরা প্রথমে গত এক মাস আগে একটি উপজাতি নাবালক ছেলেটির হাতে তুলে দেন শারীরিক সম্পর্ক করার জন্য। কিছুদিন পর আবারও মাসি অন্য আরেকটি উপজাতি নাবালক ছেলের হাতে তুলে দেন শারীরিক সম্পর্ক করার জন্য।  গতকালকে মনু বাজার থানা ঐ দুই উপজাতি নাবালক যুবক আটক করে থানায় নিয়ে আসে। আজ ঐ দুই অভিযুক্তকে সাব্রুম মহকুমা আদালতে হাজির করেন। ওসি আরো জানান, নির্যাতিতা নাবালিকা উপজাতি মেয়েটির মাসি সুপ্রিয়া ত্রিপুরা এবং মেসো সুকান্ত ত্রিপুরাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top