News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটে বিজয়ীদের শপথ গ্রহণ বাতিল করছে জনগণ : বিরোধী দলনেতা
Image

ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটে বিজয়ীদের শপথ গ্রহণ বাতিল করছে জনগণ : বিরোধী দলনেতা

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটে বিজয়ীদের শপথ গ্রহণ বাতিল করছে জনগণ। শাসকদলের কর্মী সর্মথকরা রক্তাক্ত হচ্ছেন। বিধায়কের পদত্যাগের দাবিতে পথ অবরোধ করছেন। রাজ্যে বর্তমানে দাবানলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, আজ সিপি আই এম দলের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত দেড় মাস অন্তর অন্তর রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মূলত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

তাঁর কটাক্ষ, সাম্প্রতিক ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। তাতেই স্পষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। জনগণকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া হয়েছে। ভোট প্রদান করতে আসলে হুমকির মুখে পড়তে হয়েছিল জনগণকে। তার ফলস্বরপ ছাপ্পা ভোটে শাসক দলের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছে।ছাপ্পা ভোটে বিজয়ীদের শপথ গ্রহণ বাতিল করছে জনতা। শাসকদলের কর্মী সর্মথকরা রক্তাক্ত হচ্ছেন। বিধায়কের পদত্যাগের দাবিতে পথ অবরোধ করছেন। রাজ্যে বর্তমানে দাবানলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত ২৫ আগস্ট রানীরবাজারে হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়েছে।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সাধারণ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ১২টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃদ্ধ থেকে শুরু করে শিশু আহত হয়েছে। স্হানীয় বিধায়ক সুশান্ত চৌধুরীর রাতেই ছুটে গিয়েছেন। পাশাপাশি, বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করার পর ও পরিস্থিতি স্বাভাবিক হয় নি। এইভাবে রাজ্য সরকার চলবে কিভাবে, প্রশ্ন করেন তিনি। তাতেই স্পষ্ট রাজ্যের আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই বলে দাবি করেন তিনি। 

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top