News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রেপ্তারের পরদিনই থানা থেকে মুক্ত কুখ্যাত চোর, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

গ্রেপ্তারের পরদিনই থানা থেকে মুক্ত কুখ্যাত চোর, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট: এক কুখ্যাত চোরকে আটক করেও পরদিন থানা থেকে মুক্ত চোর। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা।

ঘটনার বিবরনে প্রকাশ,  রাজধানী আগরতলা শহরের ভাটি অভয়নগর দাসপাড়া এলাকার জহর মিয়ার বাড়িতে গত কিছুদিন আগে বন্যায় জল উঠেছিল। নিজেদের প্রাণ বাঁচাতে জহর মিয়া পরিবারের সবাইকে নিয়ে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে চলে যান। তড়িঘড়ি করে আসার সময় জহর মিয়া এবং উনার ছেলে সমস্ত টাকা পয়সা সহ স্বর্ণালংকার ঘরের উপরে রেখে আসেন। জল কমে গেলে একদিন পর ঘরে ফিরে আসে সবাই।

ঘরে ফিরেই জহর মিয়া সহ উনার পুত্রবধূ দেখতে পায় রেখে যাওয়া আনুমানিক এক লক্ষ টাকা এবং প্রায় দুই ভড়ি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল। এলাকাবাসীরা ফারুক মিয়া ওরফে ছুটনকে রামনগর ফাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযুক্ত ফারুক মিয়ার  বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে পরদিন থানা থেকে মুক্তি দিয়ে দেয়। সেদিন রাতেই অভিযুক্ত ফারুক মিয়া তার দলবল নিয়ে জহর মিয়ার বাড়িতে ভাঙচুর চালায় এবং উনার স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ।   বৃহস্পতিবার সকালে জহর মিয়া সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top