News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় বিধ্বস্ত বিলোনিয়া পরিদর্শন করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষের প্রতিনিধি দল
Image

বন্যায় বিধ্বস্ত বিলোনিয়া পরিদর্শন করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: বন্যায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় পর্যবেক্ষের এক প্রতিনিধি দল। দক্ষিণ জেলার বিভিন্ন জায়গার বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন প্রতিনিধি দলটি। প্রথমে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতে এসে সার্কিট হাউসের কনফারেন্স হলে আলোচনা সভাতে বসেন প্রতিনিধি দলের সদস্যরা।

দক্ষিণ জেলার বন্যা বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সহ বিদ্যুৎ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, স্কুল ব্লিডিং , অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তাঘাট, বাড়িঘর, ব্রীজ, কৃষি, মৎস ক্ষতির তথ্য চিত্র তুলে ধরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন জেলা শাসক স্মিতা মল এমএস।

এইদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন, বিসি জোশি, জিন্টু দাস ও উমেশ কুমার রাম। এছাড়া অতিরিক্ত সচিব ছিলেন তমাল মজুমদার , অতিরিক্ত জেলা শাসক , বিলোনিয়া মহকুমা শাসক রিঙ্কু লাহার, সহ দক্ষিণ জেলার বিভিন্ন ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা।

এরপর বিলোনিয়া মুহুরী নদী, নন্দীপাড়া , মাইছড়া, জীরতলী মেরন টিলা ,পশ্চিম কলাবাড়িয়া বাড়ি ঘরের ধ্বংস স্তুপ  সহ বিলোনিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট  সংলগ্ন রতন মনি ব্রীজ পরিদর্শন করার পর, দক্ষিণ জেলার শান্তির বাজার, সাব্রুম মহকুমার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলটি।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top