News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুয়ার কবলে পড়ে সর্বশান্ত হয়ে আত্মহত্যা এক ব্যক্তির
Image

জুয়ার কবলে পড়ে সর্বশান্ত হয়ে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট: জুয়ার কবলে পড়ে সর্বশান্ত হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম টোটন সাহা(৪৫)। ঘটনা আগরতলা ভট্টপুকুর কালিটিলা এলাকায়।

জানা গেছে এই ব্যক্তি জুয়ার কবলে পড়ে নিজের একমাত্র সম্বল ভিটেমাটি পর্যন্ত বিক্রি করে দেয়। জুয়া ও নেশার কারণে বিয়ের কয়েক বছর পরেই সন্তান’কে নিয়ে বাপের বাড়ি চলে যায় স্ত্রী। এমনকি গত ছয় সাত মাস আগে ভিটে মাটি বিক্রি করে ভাড়া থাকতে শুরু করে টোটন। গতকাল রাতে সবার অলক্ষ্যে ঘরের ভেতর নিজেই আত্মহত্যার পথ বেছে নেয়। আজ সকালে তার সাড়া শব্দ না পেয়ে ডাকতে শুরু করেন প্রতিবেশীরা।

এরপর দরজা খুলে প্রবেশ করতেই টোটন সাহার অচৈতন্য দেহ দেখে হতবাক হয়ে পড়েন তারা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মৃতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top