News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় রাউৎখলা যুব সংস্থার দুর্গা পুজার খুঁটি পূজা অনুষ্ঠিত আজ
Image

বিশালগড় রাউৎখলা যুব সংস্থার দুর্গা পুজার খুঁটি পূজা অনুষ্ঠিত আজ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ আগস্ট: বিশালগড় রাউৎখলা যুব সংস্থার দূর্গা পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। তাদের পূজার এবারের থিম মিশরের পিরামিড। এ বছর দুর্গাপূজাকে সামনে রেখে বিশালগড় মহকুমার সমস্ত ক্লাবগুলোর মধ্যে সর্বপ্রথম দুর্গা পূজার খুঁটি পূজা করল বিশালগড় রাউৎখলা যুব সংস্থা ক্লাব।

মঙ্গলবার সকালে  বিশালগড় রাউৎখলা যুব সংস্থা ক্লাবের  দুর্গা পূজার সম্পাদক, সভাপতি এবং কোষাধ্যক্ষ মৃন্ময় সাহা, অনিমেষ সাহা, দেবজিৎ সাহা এবং ক্লাব সম্পাদক সৈকত সাহা সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা জানিয়েছেন এবারের দুর্গা পূজার থিম হবে মিশরের পিরামিড। মূর্তি প্যান্ডেল লাইটিং সমস্ত কিছু থাকবে কলকাতার। কলকাতার শিল্পীরা তৈরি করবে মিশরের পিরামিড।

পঞ্চমী দিন পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা।  সপ্তমী দিন ক্লাব প্রাঙ্গনে হবে রক্তদান শিবির। অষ্টমী এবং নবমী দিন হবে অন্ন ভোগ। থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশালগড় মহকুমার সমস্ত নাগরিক বৃন্দসহ আপামর রাজ্যবাসীকে পুজো প্যান্ডেল মূর্তি লাইটিং দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাউৎখলা যুব সংস্থা ক্লাব কতৃপক্ষ। এবারের রাউৎখলা যুব সংস্থার মিশরের পিরামিড থিম গোটা রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা বিরক্ত করেছেন ক্লাব কর্তৃপক্ষ।  থাকবে ক্লাবের তরফ থেকে এলাকার যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক কমিটি।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top