News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া আর.ডি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহন অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়া আর.ডি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট: তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া আর.ডি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। 

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইসিন্দ্রাই গ্রাম পঞ্চায়েত, হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েত, মোহরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল পঞ্চায়েত সদস্য সহ প্রধান-উপপ্রধানরা শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন।

এদিনের এই  শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা  তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়, অফিস সম্পাদক সুমন ঘোষ, মন্ডল বিস্তারক প্রজেশ সরকার সহ অন্যান্যরা।

এদিনের এই শপথ গ্রহণ পর্বে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, যাতে নবনির্বাচিত সকল জনপ্রতিনিধি’রা কোন রাজনৈতিক ভেদাভেদ না রেখে সকল মানুষের উন্নয়নকল্পে কাজ করেন এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেন।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top