News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্টার সিমেন্টের তেলিয়ামুড়াস্থিত অফিস বন্ধ করে বিক্ষোভ দেখালো সিমেন্ট বোঝাই লরির চালকেরা
Image

স্টার সিমেন্টের তেলিয়ামুড়াস্থিত অফিস বন্ধ করে বিক্ষোভ দেখালো সিমেন্ট বোঝাই লরির চালকেরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট: স্টার সিমেন্টের তেলিয়ামুড়াস্থিত অফিসের ঝাঁপ ফেলে অফিস বন্ধ করে বিক্ষোভ দেখালো সিমেন্ট বোঝাই লরির চালকেরা। সিমেন্টের ডিলার লক্ষণ সাহার দ্বিচারিতায় চরম ভোগান্তির শিকার তারা। এতেই ক্ষুব্ধ  লরির চালকেরা।

মঙ্গলবার লরির চালকরা সঙ্ঘবদ্ধ হয়ে বন্ধ করে দিল তেলিয়ামুড়ার স্টার সিমেন্ট অফিস।   চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাকি গান্ধীগ্রাম এলাকার জনৈক সিমেন্টের ডিলার লক্ষণ সাহা সিমেন্ট কোম্পানির কাছে নিজের ভালো পারফরম্যান্স দেখানোর তাগিদে একসঙ্গে প্রয়োজনের অধিক লরি বোঝাই সিমেন্ট রাজ্যে নিয়ে আসে।

তারপর,  কখনো ৫ দিন আবার কখনো ১০ দিন এভাবে দিনের পর দিন সেই লরিগুলি’কে রাজ্যের বিভিন্ন প্রান্তে দাঁড় করিয়ে রেখে লরির চালকদের চরম হেনস্তা করে যাচ্ছে।
তাছাড়া, কোন সিরিয়াল মেনটেইন না করেই লক্ষণ বাবু নাকি রাজ্যে আগে প্রবেশ করা লরিগুলি’র সিমেন্ট খালি না করে, রাজ্যে পরে প্রবেশ করা উনার কাছের একাংশ লরিগুলি থেকে উৎকোচ নিয়ে সিমেন্ট খালি করিয়ে দেয়। ক্ষুদ্ধ গাড়ির চালকরা ওই সিমেন্ট ডিলার লক্ষণ সাহার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন মঙ্গলবার।

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top