News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিধায়ক বিরোজিত সিনহা
Image

বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিধায়ক বিরোজিত সিনহা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ আগস্ট: মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহর পুরপরিষদের অধীনে দক্ষিণ কালিপুর বাঁধেরপাড় ১৪ নং ওয়ার্ড এলাকায় বন্যায় কবলিত পরিবারের লোকেদের মধ্যে কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে এবং যুব কংগ্রেসের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিধায়ক বিরজিৎ সিনহার নেতৃত্বে যুব কংগ্রেসের কর্মীরা মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাসহরে
বন্যায় কবলিত ২৫ পরিবারের লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আগামী দিনেও এ ধরনের অভিযান জারী থাকবে বলে জানান যুব কংগ্রেসের নেতৃত্বরা।

চলতি মাসের ১৯ তারিখ সারা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি হওয়ার কারণে কৈলাসহরের মনু নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। যার কারণে ওই এলাকার অনেকের বাড়ি ঘরের মধ্যে জল প্রবেশ করে বন্যায় পরিণত হয়। ফলে উনারা আশ্রয়হীন হয়ে পড়েন। তাই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কংগ্রেস দল।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা যুব কংগ্রেসের সভাপতি দেবাংশু দাস, যুব কংগ্রেসের সক্রিয় কর্মী অভিজিৎ শীল থেকে শুরু করে যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top