News Flash

  • Home
  • খেলা
  • মঙ্গলবার ডুরান্ড সেমিফাইনাল, মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি

মঙ্গলবার ডুরান্ড সেমিফাইনাল, মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ। মোহনবাগান খেলবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির সঙ্গে।কোয়ার্টার ফাইনালে মোহনবাগান পঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আর বেঙ্গালুরু ইএফসি কেরালা ব্লাস্টারকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এদিনের ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৫.৩০ মিনিটে।

কলকাতা দুই প্রধান ইস্টবেঙ্গল, মহমেডান আগেই বিদায় নিয়েছে। ডুরান্ড কাপে  বাংলার একমাত্র প্রতিনিধি এখন মোহনবাগান সুপার জায়ান্ট।

তবে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের কেন্দ্র নিয়ে শুরু হয়েছিল জল্পনা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ম্যাচটি হওয়ার কথা ছিল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। কলকাতার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই ম্যাচ সরিয়ে নেওয়ার কথা হচ্ছিল। শেষ পর্যন্ত দর্শকদের অনুরোধে ডুরান্ড কমিটি কলকাতাতেই ম্যাচটি আয়োজনের ব্যবস্থা করেছে।

ডুরান্ড কাপ ২০২৪-এর বহুল প্রত্যাশিত প্রথম সেমিফাইনালের লড়াইটি ২৬ আগস্ট একটি রোমাঞ্চকর ‘নর্থইস্ট ডার্বি’-তে শিলং লাজং এফসি-এর বিরুদ্ধে নর্থইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হয়েছিল। সেই রোমাঞ্চকর ডার্বি ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড ৩-০ গোলে লাজং এফ থেকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। ৩১ আগস্ট তারা ফাইনালে খেলবে মঙ্গলবারের সেমিফাইনালে  মোহনবাগান ও ব্যাঙ্গালোর এফসির ম্যাচে যে দল জয়ী হবে তার সঙ্গে।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top