News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজারে মূল্য নিয়ন্ত্রণে সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের অভিযান
Image

বাজারে মূল্য নিয়ন্ত্রণে সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে রবিবার সকালে বটতলা বাজারে অভিযান চালানো হয়।

সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে রাজ্যে যাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসন রাজ্যের সব কটি মহকুমায় বাজার গুলিতে অভিযান শুরু করেছে। রবিবার সকালে রাজধানীর বটতলা বাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের অফিসের কর্মকর্তারা।

অভিযান চালানোর সময় তারা পাইকারি ব্যবসায়ী এবং বাজার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। প্রত্যেক ব্যবসায়ীকে নির্দেশ দেয়া হয়েছে কোন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন বেশি নেওয়া না হয়। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে মাইক যোগে  সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অভিযানকারী দলের কর্মকর্তারা জানান বাজারে আজ আলু ৪০ টাকা এবং পেঁয়াজ ৬০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। কোথাও এর চেয়ে বেশি মূল্য নেওয়া হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের সবকটি বাজারেই প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান চালানো হবে বলেও জানানো হয়।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top