News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ডল কমিশনের চেয়ারম্যান ডিপি মন্ডলের ১০৬তম জন্মদিন পালিত
Image

মন্ডল কমিশনের চেয়ারম্যান ডিপি মন্ডলের ১০৬তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: মন্ডল কমিশনের চেয়ারম্যান ডিপি মন্ডলের ১০৬ তম জন্মদিন রবিবার আগরতলা কংগ্রেস ভবনে কংগ্রেসের ওবিসি সেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে মন্ডল কমিশনের চেয়ারম্যান ডিপি মন্ডলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা , ওবিসি সেলের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব।

দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করতে  ওবিসি সেলের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ বলেন, আমাদের রাজ্য মোট জনসংখ্যার ৪৫ শতাংশ ওবিসি অংশের মানুষ। প্রয়োজনে দেশের সংবিধান সংশোধন করে দেশের ওবিসি অংশের জনগণের স্বার্থ সুরক্ষার দাবি জানিয়েছেন তিনি।

লোকসভা নির্বাচনে সরকারের প্রতিষ্ঠিত না হতে পারলেও কংগ্রেস বর্তমান সরকারের দাবি করছে জাতিগত জাত গণনার জন্য। কিন্তু সরকার এ বিষয়ে গুরুত্ব না দেওয়া পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। এর পেছনে মূলত কারণ হলো দেশের পশ্চাৎপদ মানুষ যাতে কোনোভাবেই বঞ্চনার শিকার না হয়।তারা যাতে তাদের সমস্ত অধিকার সঠিকভাবে ব্যবহার করতে পারে তার জন্য এই জাত গণনা দাবি করছে।

রবিবার ২৫ আগস্ট মন্ডল কমিশনের চেয়ারম্যান বিন্দেশ্বরী প্রসাদ বি পি মন্ডলের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভায় এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই দিনের স্মরণ সভায় তিনি মন্ডল কমিশনের চেয়ারম্যান বিন্দেশ্বরী প্রসাদ বি পি মন্ডলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি আরো বলেন যতক্ষণ না পর্যন্ত জাতিগত জাত গণনা সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত কংগ্রেস দল আন্দোলন জারি রাখতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে। আয়োজিত স্মরণ সভায় এছাড়া উপস্থিত ছিলেন ওবিসি সেলের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ কংগ্রেসের অন্যান্য সংগঠন গুলির নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top