News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ১২ নং ওয়ার্ডের কর্পোরেটরের বিরুদ্ধে থানায় মামলা মন্ডলের অফিস সম্পাদকের
Image

পুর নিগমের ১২ নং ওয়ার্ডের কর্পোরেটরের বিরুদ্ধে থানায় মামলা মন্ডলের অফিস সম্পাদকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: আগরতলা পুর নিগমের ১২ নং ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহার বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করলেন বিজেপি ৬ আগরতলা মন্ডলের অফিস সম্পাদক পায়েল দাস। ঘটনার দুদিন অতিক্রান্ত হলেও এখনো ন্যায় বিচার পায়নি পায়েল দাস। অবিলম্বে বিচার না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সে।

উল্লেখ্য গত শুক্রবার ত্রাণ শিবিরে সান্তনা সাহা এবং পায়েল দাস এর মধ্যে ঝামেলা বাঁধে। অভিযোগ সান্তনা সাহা শারীরিকভাবে পায়েল দাস কে নিগৃহীত করে। সেখানে থাকা অন্যান্যদের উপর ও আক্রমণ চালান কর্পোরেটর সান্তনা সাহা। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কোন ধরনের বিচার পাইনি পায়েল। এই অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে সে। পাশাপাশি পায়েল দাস হুমকি দেয় ওয়ার্ড অফিসে থাকা সিসিটিভি ক্যামেরা যাচাই করে দেখা হোক। ওয়ার্ড অফিসে যান না কর্পোরেটর। এমনই অভিযোগ পায়েলের।

এদিন পায়েল আরো অভিযোগ করে, নেশা বাণিজ্যে কর্পোরেটর সান্তনা সাহাকে সাহায্য না করায় তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কর্পোরেটর। সান্তনা সাহা রাধানগর এলাকায় নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত বলেও গুরুতর অভিযোগ তুলেছে পায়েল দাস। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্বরা এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।

Releated Posts

কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্য সরকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jun 23, 2026

এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা

আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…

ByByReshmi Debnath Jun 23, 2026

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026
Scroll to Top