News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা পীড়িতদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের চিকিৎসকগণ
Image

বন্যা পীড়িতদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের চিকিৎসকগণ

আগরতলা, ২৫ আগস্ট : রাজ্যে বন্যা পীড়িতদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকসহ সমস্ত স্তরের কর্মচারীরা। সারা রাজ্যে গত তিন দিনে ৭২৬ টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, যাতে ২৬,৯৫৭ জন চিকিৎসা পরিষেবা লাভ করেছেন।

বন্যায় সম্পূর্ণ বিচ্ছিন্ন গ্রামগুলোতে উত্তাল নদী নৌকা দিয়ে পেরিয়ে, বুক জল পায়ে হেঁটে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা পৌঁছে যাচ্ছেন। প্রবল বর্ষণ, দুর্গম রাস্তাঘাট পেরিয়ে স্বাস্থ্যকর্মীরা দায়বদ্ধতা নিয়ে পথ চলছেন। পৌঁছে যাচ্ছেন জলমগ্ন এলাকাগুলিতে। ত্রাণ শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে মেডিকেল টিম পৌঁছে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করছেন।

জলবাহিত রোগ ও পতঙ্গবাহিত রোগ সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এই শিবিরগুলোতে তিনদিনে ১২৩৮৫ পুরুষ, ৯৭৪০ মহিলা ও ৪৮৩২ জন শিশুসহ মোট ২৬,৯৫৭ জনকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top