News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সর্বদলীয় বৈঠকে গঠনমূলক প্রস্তাব তুলে ধরেছে কংগ্রেস: সুদীপ রায় বর্মন
Image

সর্বদলীয় বৈঠকে গঠনমূলক প্রস্তাব তুলে ধরেছে কংগ্রেস: সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে। রবিবার সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে তুলে ধরা বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন  কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। উল্লেখ্য শনিবার মুখ্যমন্ত্রী রাজ্য অতিথিশালায় এক সর্বদলীয় বৈঠক ডাকেন। সেখানে কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন।

এদিন সাংবাদিক সম্মেলনের সুদীপ রায় বর্মন বলেন, সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরা হয়েছে। ইন্ডিয়ান মেট্রোলোজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে ভারী বর্ষণ সম্পর্কে ত্রিপুরা সরকারকে অবহিত করা হয়েছে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। যদি সতর্ক করা হয়ে থাকে, তবে রাজ্য সরকারের তরফে  পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করতে যদি কোন আধিকারিক দায়ী থাকে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়েছে। পাশাপাশি দল মত নির্বিশেষে কমিটি গঠন করে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতির হিসাব যাচাই করতে হবে। সেজন্য ক্ষতিগ্রস্ত মানুষ যেন কোনভাবেই বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে।

পাশাপাশি কংগ্রেস দলের তরফে আরও দাবি জানানো হয়েছে, এই বন্যায় যদি কারো সরকারি নথি নষ্ট হয়ে থাকে তবে সরকারের তরফে পুনরায় তা বানিয়ে দেওয়ার দাবী জানানো হয়েছে। পাশাপাশি এই ভয়াবহ বন্যার জন্য জল নিষ্কাশনে ব্যবস্থা আরো জোরদার করার দাবী জানানো হয়েছে। প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার উপরও সর্বদলীয় বৈঠকে জোর দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

Releated Posts

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jun 23, 2026

এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা

আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…

ByByReshmi Debnath Jun 23, 2026

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026
Scroll to Top