News Flash

  • Home
  • খেলা
  • গকুলনগরে আপন স্মৃতি নকআউট ফুটবল শুরু ৬ই
Image

গকুলনগরে আপন স্মৃতি নকআউট ফুটবল শুরু ৬ই

ক্রীড়া প্রতিনিধি কুমারঘাট। আগামী ৬ সেপ্টেম্বর থেকে ঊনকোটি জেলার গকুলনগর স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে আপন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। খেলার উদ্বোধন করবেন মন্ত্রী সুধাংশু দাস। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন খেলার আয়োজকরা। খেলাকে ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে।এলাকায় ফুটবলের মানকে আরো তরান্বিত করতে এবং যুবদের মাঠমুখী করার লক্ষে ঊনকোটি জেলার গকুলনগর স্কুল মাঠে বসছে ফুটবলের আসর। গকুলনগর প্লে-সেন্টারের উদ্যোগে আগামী ৬ আগষ্ট থেকে শুরু হচ্ছে এই ফুটবলের আসর। সম্প্রতি প্রয়াত হয়েছেন এই মাঠের তরুন খেলোয়াড় তথা এলাকার যুবক আপন দাস। তাই তার স্মৃতিতেই আপন স্মৃতি নকআউট নামেই হচ্ছে টুর্নামেন্ট। খেলায় চ্যাম্পিয়ান দলের জন্য থাকছে ৫০ হাজার টাকা এবং রানার্স দলের জন্য থাকছে ২৫ হাজার টাকার নগদ অর্থ ও ট্রফি। সবকিছু ঠিকঠাক থাকলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। খেলাকে ঘিরে মাঠ চত্তরে শুরু হয়েগেছে জোর প্রস্তুতি। রবিবার সাংবাদিক সম্মেলনে জানালেন খেলার আয়োজক তথা প্লে-সেন্টারের কর্মকর্তারা।এদিকে হাতে আর সময় খুব একটা নেই, তাই ইতিমধ্যেই গকুলনগর স্কুলমাঠে শুরু হয়েগেছে খেলোয়াড়দের অনুশীলন। এলাকার যুবকদের মাঠমুখী করতেই এই উদ্যোগ আয়োজকদের। খেলায় সবার সহযোগিতা কামনা করছেন উদ্যোগতারা।

Releated Posts

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top