News Flash

  • Home
  • খেলা
  •  অনূর্ধ্ব ১৭ স্কুল ফুটবলে অধীরের গোলে স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন, রানার্স ধলাই
Image

 অনূর্ধ্ব ১৭ স্কুল ফুটবলে অধীরের গোলে স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন, রানার্স ধলাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিতভাবেই ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে বিজিত ধলাই জেলা দল পেয়েছে রানার্স খেতাব। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত স্টেট লেভেল স্কুল ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় বিভাগে অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ন্যূনতম গোলে ধলাই জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। বিজয়ী দলের পক্ষে অধীর জমাতিয়া জয়সূচক গোলটি করে। উল্লেখ্য, টুর্নামেন্টের অন্তিম দিনে শুক্রবার, প্রথম বেলায় প্রথম সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-০ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলা দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে। বিজয়ী দলের পক্ষে সমীর জমাতিয়া ও নৃসিং জামাতিয়া গোল দুটি করে। অপর সেমিফাইনালে ধলাই জেলা দল ৩-১ গোলের ব্যবধানে খোয়াই জেলা দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে। বিজয়ী দলের পক্ষে জগৎ সাধন জমাতিয়া রবার্ট হালাম ও দীপেন রূপিনী একটি করে গোল করে। ধলাই এর পক্ষে একমাত্র গোলটি করে এশিয়শান দেববর্মা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top