রিয়াদ, ২৩ আগস্ট (হি.স.): সৌদি প্রো লিগ গতকাল শুরু হয়েছে। প্রথম ম্যাচেই আল রাইদের বিরুদ্ধে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তাঁর দল আল নাসের জিততে পারল না। ম্যাচ আমিমাংশিত ভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে রোনাল্ডোর আল নাসের খেলতে নেমেছিল আল রাইদের বিরুদ্ধে। ১-১ গোলে শেষ হয় ম্যাচ। জয় না এলেও রোনাল্ডো কিন্তু তার ফুটবল কেরিয়ারে ৯০০ গোলের থেকে আর দু’গোল দূরে রয়েছেন। খেলার ৩৪ মিনিটে সাদিও মানের কাছ থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। সৌদি লীগে এটি তার ৫০-তম গোল। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকে রোনাল্ডোর দল যায় বিরতিতে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতা হল না। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার চার মিনিটের মধ্যে পেনাল্টি পেয়ে যায় রাইদ। অধিনায়ক ফৌজাইর পেনাল্টি থেকে গোল শোধ করেন।

সৌদি লিগ : প্রথম ম্যাচে গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















