News Flash

  • Home
  • খেলা
  •  হ্যান্ডবল খেলোয়াড়ের অকাল প্রয়াণে রাজ্য সংস্থার পক্ষ থেকে শোক জ্ঞাপন

 হ্যান্ডবল খেলোয়াড়ের অকাল প্রয়াণে রাজ্য সংস্থার পক্ষ থেকে শোক জ্ঞাপন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।সিনিয়র হ্যান্ডবল আশিস বসু, তিনি বুধবার, সকলকে  ছেড়ে না ফিরার দেশে চলে যান। প্রবল বৃষ্টিপাতের জেরে দক্ষিণ ত্রিপুরা জেলায় ভূমি ধ্বসে প্রাণ গেল একজন টি এস আর জওয়ানের, নাম আশীষ বসু- তিনি টিএসআর নবম ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন, উনার বাড়ির পাশেই ভূমি ধ্বসে এই দুর্ঘটনাটি ঘটে।মৃত্যু কালে উনি এক ছেলে সন্তান সহ উনার স্ত্রী এবং মা-বাবাকে রেখে গেছেন, উনার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সাব ডিভিশনের উত্তর ভারত চন্দ্র নগর এলাকায়, যতটুকু জানা গেছে বুধবার রাত্রি দশটা থেকে সাড়ে দশটার সময় তিনি এই দুর্ঘটনার কবলে পড়ে বীর যুদ্ধার মৃত্যু হয় । তিনি স্টেট হ্যান্ডবল দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। মাঠে খেলার সময় অধিকাংশ ক্ষেত্রে গোলকিপারের ভূমিকা পালন করতেন। ত্রিপুরার হয়ে বহুবার ন্যাশনাল করেছে এবং ত্রিপুরার নাম উজ্জল করেছেন। হ্যান্ডবল প্লেয়ার্স এবং ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনার আত্মার সদগতি কামনা করে সাধারণ সম্পাদক লিটন রায় এক বিবৃতিতে উনার পরিবার-পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top