News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্তরীয় স্কুল জুডোতে সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল

রাজ্য স্তরীয় স্কুল জুডোতে সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত বিভিন্ন বয়স ভিত্তিক রাজ্য জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলোয়াররা। তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় রানার্স হলো উত্তর ত্রিপুরা জেলা। আগরতলা বাধারঘাট স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের ইনডোর হলে আয়োজিত রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতার শেষ দিন বৃহস্পতিবার অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকাদের লড়াই অনুষ্ঠিত হয়। তাতে অনূর্ধ্ব ১৭ বালিকদের ৩৬ কেজি বিভাগে প্রথম উত্তরের মনিকা চাকমা, দ্বিতীয় সিপাহীজলার রূপালী বেগম ও তৃতীয় খোয়াইয়ের সানিয়া নমশূদ্র। ৪০ কেজি বিভাগে প্রথম গোমতী জেলার আকাঙ্ক্ষা ঘোষ, দ্বিতীয় উনকোটির লালপিঙসিঙ ডারলং, তৃতীয় ধলাই জেলার রিয়া মগ। ৪৪ কেজি বিভাগে প্রথম গোমতী জেলার ইন্দ্রানী দাস, দ্বিতীয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের জুমা আক্তার ও তৃতীয় ধলাইয়ের অনিতা ত্রিপুরা। ৪৮ কেজি বিভাগে প্রথম গোমতী জেলার তানিয়া দাস, দ্বিতীয় উনকোটি জেলার স্বপ্না মুন্ডা ও তৃতীয় দক্ষিণ জেলার ক্রিয়াংফরু মগ। ৫২ কেজি বিভাগে প্রথম স্পোর্টস স্কুলের ধিড়িং চাকমা, দ্বিতীয় দক্ষিণ জেলার রিয়া দাস ও তৃতীয় ধলাইয়ের পূর্ণিমা চাকমা। ৫২ কেজি উর্ধ্বে প্রথম স্পোর্টস স্কুলের বিজিতা মারাক। ৬১ কেজিতে গোমতী জেলার মোনালিসা দেববর্মা প্রথম। বালক বিভাগে ৪০ কেজিতে প্রথম উত্তরের অমরজিৎ চাকমা, দ্বিতীয় স্পোর্টস স্কুলের সুজন ত্রিপুরা ও তৃতীয় দক্ষিণের অভি মগ। ৪৫ কেজি বিভাগে প্রথম উত্তরের অনুপম চাকমা, দ্বিতীয় পশ্চিমের ঈশান দে ও তৃতীয় স্পোর্টস স্কুলের রঞ্জিত ত্রিপুরা। ৫০ কেজি বিভাগে প্রথম স্পোর্টস স্কুলের দীপক রাই রিয়াং, দ্বিতীয় দক্ষিণের মিথাই মগ ও তৃতীয় গোমতী জেলার রাজেন কাইপেঙ। ৫৫ কেজিতে প্রথম স্পোর্টস স্কুলের উত্তম কান্তি ত্রিপুরা, দ্বিতীয় উত্তরের জয়জির চাকমা ও তৃতীয় খোয়াইয়ের রবিন শুক্লা দাস। ৬০ কেজি বিভাগে প্রথম স্পোর্টস স্কুলের রিমন দেববর্মা, দ্বিতীয় পশ্চিমের বিকাশ দেববর্মা ও তৃতীয় গোমতীর জুস কাইপেঙ। ৬৫ কেজি বিভাগে প্রথম স্পোর্টস স্কুলের সুমন চাকমা, দ্বিতীয় গোমতী জেলার জিরিনিজা কাইপেঙ ও তৃতীয় শুভঙ্কর মালাকার। ৭১ কেজি বিভাগে প্রথম সিপাহীজলার মেহেদী হাসান, দ্বিতীয় পশ্চিমের রাজবীর দাস ও তৃতীয় দক্ষিণের সানু দে। অনূর্ধ্ব ১৯ বালিকাদের ৩৬ কেজি বিভাগে প্রথম উত্তরের রুমি পাল ও দ্বিতীয় খোয়াইয়ের কারোভি ঘোষ। ৪০ কেজিতে প্রথম গোমতী জেলার উমা বেগম, দ্বিতীয় উত্তরের অপরাজিতা সিংহ ও তৃতীয় দক্ষিণের তানিয়া বিশ্বাস। ৪৪ কেজি বিভাগে প্রথম গোমতীর মৈত্রী সরকার, দ্বিতীয় দক্ষিণের মাধবী চক্রবর্তী ও তৃতীয় পশ্চিমের জুয়েল সিনহা। ৪৮ কেজি বিভাগে প্রথম পশ্চিমের রুজিমা মলসম, দ্বিতীয় ধলাইয়ের পারুল চাকমা ও তৃতীয় গোমতী জেলার আলিতা রিয়াং। ৫২ কেজি বিভাগে প্রথম স্পোর্টস স্কুলের জিসা চাকমা, দ্বিতীয় দক্ষিণের উবায়ফু মগ ও তৃতীয় পশ্চিমের পপি দে। ৫৬ কেজি বিভাগে প্রথম ত্রিপুরা স্পোর্টস স্কুলের আনসালিয়া রিয়াং দ্বিতীয় উত্তরের বনিতা চাকমা ও তৃতীয় ধলাইয়ের মিসানু মগ। ৬১ কেজিতে প্রথম স্পোর্টস স্কুলের দেবরি ডার্লিং ও দ্বিতীয় গোমতী জেলার শ্রাবণী তালুকদার। ৬১ কেজির ঊর্ধ্বে প্রথম স্পোর্টস স্কুলের হেমা দেবী চাকমা ও দ্বিতীয় গোমতী জেলার আলীনাবতী রিয়াং। বালক বিভাগে ৪০ কেজিতে প্রথম উত্তরের অরুপম চাকমা ও দ্বিতীয় পশ্চিমের মনু দাস। ৪৫ কেজিতে প্রথম গোমতী জেলার রাকেশ কাইপেঙ, দ্বিতীয় দক্ষিণের রূপক ভৌমিক ও তৃতীয় সিপাহী জেলার সায়ন হুসেন।৫০ কেজিতে প্রথম গোমতী জেলার আব্রাহাম কাইপেঙ, দ্বিতীয় উত্তরের অলোক বাসফোর ও তৃতীয় স্পোর্টস স্কুলের জয় দেববর্মা। ৫৫ কেজি বিভাগে প্রথম স্পোর্টস স্কুলের প্রদানিয়া ত্রিপুরা, দ্বিতীয় দক্ষিণের উদয় সেন ও তৃতীয় ধলাইয়ের গৌতম চাকমা। ৬০ কেজি বিভাগে স্পোর্টস স্কুলের রুবেল ত্রিপুরা প্রথম, দ্বিতীয় সিপাহী জেলার শুভঙ্কর কর্মকার ও তৃতীয় দক্ষিণের শুভ্রন্ত মজুমদার। ৭১ কেজিতে প্রথম পশ্চিমের উত্তম সরকার ও দ্বিতীয় জিৎ নট্ট। ৭১ কেজি উর্ধ্বে প্রথম গোমতী জেলার তন্ময় দাস ও দ্বিতীয় খোয়াইয়ের রাহুল দাস।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top