News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎহীন ফটিকরায় প্রাথমিক হাসপাতাল, সমস্যায় রোগী ও তাদের পরিজন
Image

বিদ্যুৎহীন ফটিকরায় প্রাথমিক হাসপাতাল, সমস্যায় রোগী ও তাদের পরিজন

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২২ আগস্ট: প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ফটিকরায় প্রাথমিক হাসপাতাল। নেই জেনারেটরের ব্যাবস্থা। তিনদিন ধরে মোমবাতির আলোয় চলছে চিকিৎসা পরিষেবা। আর  এতে হাসপাতালে কর্মী থেকে শুরু করে রোগীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুতহীন হয়ে পড়েছে রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায়ের সরকারি প্রাথমিক হাসপাতাল। হাসপাতালে থাকা রোগী এবং তাদের পরিবারের লোকেদের কথায় টানা তিনদিন ধরে হাসপাতালে নেই বিদ্যুৎ। নেই পানীয় জলের পরিষেবা। হাসপাতালে পানীয় জল থেকে শুরু করে প্রাকৃতিক কাজ সারার জলটুকু পর্যন্ত মিলছে না।

রোগীর পরিবারের লোকেদের বক্তব্য, হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে তাদের। হাসপাতাল কক্ষে গরমে নাজেহাল হচ্ছেন রোগী সাধারণ। এদিকে বিদ্যুৎ না থাকায় ওয়ার্ডে কেউবা জ্বেলেছেন মোমবাতি তো কেউবা আঁধার ঘুচানোর চেষ্টা করছেন নিজেদের চার্জারের আলোতে।

বিদ্যুৎ না থাকায় টানা তিনদিন ধরে মোমবাতি জ্বালিয়েই চলছে হাসপতালের স্টাফরুম পর্যন্ত। হাসাপাতালের মতো জরুরি পরিষেবা চালাতে নেই সরকারী জেনারেটারের ব্যবস্থা। একটি ইনভার্টার থাকলেও তার চার্জও ফুরিয়ে গেছে অনেক আগেই। ফলে রোগীদের পরিষেবা দিতে স্বাস্থ্যকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান  ফটিকরায় হাসপাতালের চিকিৎসক এন এইচ ভৌমিক।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top