News Flash

Image

করিমগঞ্জের মহাকল ব্লক অফিস ঘেরাও সি পি আই (এম)

বদরপুর (অসম), ২২ আগস্ট (হি.স.) : বদরপুরের গ্রাম ও শহরের জনজীবনের প্রতিদিনের দুর্ভোগের বিরুদ্ধে আওয়াজ তুলে বৃহস্পতিবার মহাকল ব্লক অফিস ঘেরাও করলো সি পি আই (এম) বদরপুর লোকাল কমিটি। পাঁচ দফা দাবির ভিত্তিতে মাসব্যাপী প্রচার শেষে এদিন মহাকল ব্লক অফিসে ধর্ণা দেন সি পি আই (এম) কর্মীরা। সপ্তাহ খানেক ধরে চলছে বৃষ্টি। এই দূর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যেই সি পি আই (এম) কর্মীরা মহাকল ব্লকে জমা হোন। ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক মহিলারা। বিক্ষোভে যোগ দিয়ে সি পি আই (এম) বদরপুর লোকাল কমিটির সম্পাদক তরুন গুহ বলেন বদরপুরের উন্নয়নকে স্তব্ধ করে দিতে একের পর এক ষড়যন্ত্র করছে রাজ্য সরকার। বদরপুরের রাজনৈতিক মানচিত্রকে কেটে টুকরো টুকরো করে শহর বদরপুরকে কাছাড় জিলার সঙ্গে যুক্ত করা হয়েছে। বদরপুরের দক্ষিণের এক বৃহদাংশকে কেটে রামকৃষ্ণনগরে নিয়ে যাওয়া হয়েছে। বদরপুরের উন্নয়নমূলক কাজ বন্ধ। দীর্ঘদিন বরাক বাঁধের সংস্কার না হওয়া এবারে বদরপুরে বন্যার অন্যতম কারণ। গ্রামীণ রাস্তাগুলির অবস্থা শোচনীয়, প্রায়ই দূর্ঘটনা ঘটছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বদরপুর শহরে কোন স্থায়ী  বাজার নেই। রাস্তার পাশে ক্ষুদ্র ব্যবসায়ীরা পসরা নিয়ে বসেন, ফলে প্রতিদিন প্রতি মুহুর্তে যানজটের সৃষ্টি হয়। বিজেপি পরিচালিত পৌরসভা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বদরপুর শহরে একটি স্থায়ী বাজার নির্মাণ করতে পারেনি। বদরপুর করিমগঞ্জ জিলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হলেও আজও শহরে নেই কোন পূর্ণাঙ্গ হাসপাতাল। বদরপুরঘাট রেলগেটে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। এই যানজটের ফলে পথচারীরা প্রায়ই দূর্ঘটনার সম্মুখীন হোন,এম্বুলেন্স সহ যাত্রীবাহি গাড়িগুলি দীর্ঘসময় যানজটে আটকে থাকার কারণে মুমূর্ষু রোগী সহ জরুরী কারণের যাত্রীরা প্রতিদিন হয়রাণীর শিকার হচ্ছেন।রেল বিভাগ, রাজ্য সরকার সহ কারো এবিষয়ে মাথাব্যথা নেই। তিনি বলেন সি পি আই (এম) এই দাবিগুলি নিয়ে মাসব্যাপী বদরপুরের মানুষের মধ্যে প্রচার চালিয়েছে। অতীতেও বিষয়গুলি নিয়ে একাধিকবার আন্দোলন করেছে সি পি আই (এম), শহর এবং গ্রামের কয়েক হাজার মানুষের মানুষের স্বাক্ষর নিয়ে দাবিপত্র পেশ করেছে কিন্তু রাজ্য সরকার, পৌরসভা, পঞ্চায়েতগুলি মানুষের প্রয়োজনীয় বিষয়গুলিতে অদ্ভুতভাবে নীরব। তিনি বলেন প্রশাসন,পৌরসভা, পঞ্চায়েতগুলি দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এম এনরেগা,পঞ্চায়েতের টাকা বেমালুম হাপিস হয়ে যাচ্ছে। বৃষ্টির জল নিষ্কাষনের কোন ব্যবস্থা নেই। বদরপুরের মিশন রোড,বুন্দাশীল, জুমবস্তি,ধর্মনগর বস্তির বাসিন্দারা জমা জলে অসুস্থ হচ্ছেন। এই মুহুর্তে আন্দোলন ছাড়া মানুষের কাছে বিকল্প নেই। তিনি মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবিগুলি পূরণে সরকারকে বাধ্য করার আহ্বান জানান। এদিনের ধর্ণার দাবিগুলির মধ্যে ছিলো বদরপুরে স্থায়ী বাজার নির্মাণ, বদরপুরঘাটে রেলে গেটে ফ্লাই ওভার নির্মাণ, বদরপুরের জল নিষ্কাষনের ব্যবস্থা করা,বরাক নদীর বাঁধ ও গ্রামীণ সড়কগুলির সংস্কার ইত্যাদি।ধর্ণ শেষে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকপত্র বিডিওর হাতে তুলে দেওয়া হয় এবং এর প্রতিলিপি বদরপুরের সার্কেল অফিসারের নিকট প্রেরণ করা হয়।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top