News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির গোলরক্ষক ন্যুয়ার
Image

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির গোলরক্ষক ন্যুয়ার

জার্মানি, ২২ আগস্ট (হি.স.): সর্বকালের সেরা গোলরক্ষকের তালিকায় ম্যানুয়েল ন্যুয়ারের নামটা সব সময়ই থাকবে। ক্লাবের জার্সিতে সব শিরোপাই জেতা হয়েছে তার। জাতীয় দলের জার্সিতে জিতেছেন বিশ্বকাপের শিরোপাও। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানির গোলপোস্টের নিচে তিনিই ছিলেন জার্মানির ভরসা। তবে এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ৩৮ বছর বয়সী  ম্যানুয়েল ন্যুয়ার। জার্মানির জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন ন্যুয়ার।

ইনস্টাগ্রামে এক ভিডিওতে অবসরের ঘোষণা করে ন্যুয়ার বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। আমি  এখনও শারীরিকভাবে খুব ভালো অবস্থায় আছি। তবে একই সঙ্গে, আমার এটাও মনে হয়েছে, এটাই সেরা সময় এই সিদ্ধান্ত নেওয়ার।’

২০১৮ সালে জাতীয় দলের নেতৃত্ব পান ন্যুয়ার। জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ ও চারটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ন্যুয়ার।

Releated Posts

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top