News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নদীর জল প্রবেশের কারণেই আগরতলা  শহরে প্লাবন সৃষ্টি হয়েছে: মেয়র
Image

নদীর জল প্রবেশের কারণেই আগরতলা  শহরে প্লাবন সৃষ্টি হয়েছে: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: নদীর জল প্রবেশের কারণেই আগরতলা  শহরে প্লাবন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শহরের  বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সময় একথা বলেন মেয়র দীপক মজুমদার। 

প্রবল বর্ষণে রাজ্যের বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে প্লাবন। প্রাকৃতিক এই বিপর্যয় থেকে বাদ পড়েনি রাজধানী আগরতলা শহর। বিপদ সীমার উপরে বইছে হাওড়া নদীর জল। অত্যাধিক বৃষ্টিপাত এবং নদীর জল  শহরে প্রবেশ করায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এই প্লাবনের ফলে এখনো পর্যন্ত বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন  প্রায় ৩০০০০ মানুষ। দুর্গতদের খাবারের ব্যবস্থা করেছে পুরো নিগম ও প্রশাসন। 

বৃহস্পতিবার আগরতলা শহরের বন্যা  পরিস্থিতি খাতিয়ে দেখার সময় এক সাক্ষাৎকারে একথা বলেন মেয়র  দীপক মজুমদার। এদিন শহরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করার সময় মেয়রের সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব। শহরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন কালে এছাড়াও  মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরের জল নিষ্কাশনের জন্য ১৭টি পাম্পের ভেতর ১৬টি পাম্প কাজ করছে।

বৃষ্টি না হলে আজ বিকালের মধ্যে শহরের জল নেমে যাবে। বিশেষ করে  নদীর জল শহরে প্রবেশ করার কারণেই বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top