News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘিলাতলীর দুই সাহসী যুবকের প্রশংসা সর্বত্র
Image

ঘিলাতলীর দুই সাহসী যুবকের প্রশংসা সর্বত্র

কল্যাণপুর, ২১ আগস্ট: কথায় বলে রাখে হরি মারে কে? এই কথাটা অনেকাংশেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যবহার হলেও বাস্তবিক জীবনেও কোনো না কোনোভাবেই এর ব্যবহার প্রতিনিয়ত নজরে পড়ে। যেমনটা ঘটল গতকাল কল্যাণপুরের ঘিলাতলিতে।

প্রবল বর্ষনের ফলে ঘিলাতলী এলাকায় অবস্থিত সংহতি সেতু নামাঙ্কিত ঝুলন্ত ব্রীজ গতকাল ভেঙে যায়। যদিও বেশ কিছুদিন ধরেই এই সেতুটির জরাজীর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীদের তরফ থেকে বারবার সেতুটি মেরামতের দাবি উঠছিল এবং একাধিকবার সংশ্লিষ্ট সংবাদপত্রে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

গতকাল যখন প্রবল বৃষ্টির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সেতুটি মাছ বরাবর ভেঙ্গে যায় তখন দুর্ভাগ্যবশত সংশ্লিষ্ট এলাকার দুই কিশোর আটকে যায়। একদিকে খোয়াই নদীর জল তীব্র গতি প্রাপ্ত হচ্ছিল এবং সংশ্লিষ্ট দুই কিশোর প্রাণপণে সাহায্য প্রত্যাশা করছিল। তবে জলের তীব্র স্রোত উপেক্ষা করে কেউই যাওয়ার সাহস করছিল না তাদের উদ্ধার করতে।

এই সময় এলাকার দুই সাহসী যুবক শিবব্রত রায় এবং মরণ বিশ্বাস নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেদের জীবনকে রীতিমতো ঝুঁকির পর্যায়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে সংশ্লিষ্ট দুই কিশোরকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং  যেভাবে নিজেদের জীবনকে বাজি রেখে নদীর মাঝখানে আটকে পড়া দুই কিশোরকে উদ্ধার করল এলাকারই দুই যুবক, তার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই যুবকের প্রতি এলাকাজুড়ে কৃতজ্ঞতার আবহ তৈরি হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top