News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন ত্রাণ ব্যবস্থাদি
Image

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন ত্রাণ ব্যবস্থাদি

আগরতলা, ২১ আগস্ট: বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সঙ্গে খতিয়ে দেখলেন ত্রাণ ব্যবস্থাপনা। যাতে বন্যায় দুর্গত মানুষ সব ধরণের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান।

এদিন আগরতলার ধলেশ্বরের স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন, রামঠাকুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বড়দোয়ালির স্বামী বিবেকানন্দ স্কুলের অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

পরে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা সংবাদ মাধ্যমকে বলেন, আজ দক্ষিণ জেলায় যাওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণে রাস্তা খারাপ হওয়ার দরুণ সেটা সম্ভব হয়নি। এজন্য রাজধানী আগরতলার আশপাশে থাকা বিভিন্ন জায়গা পরিদর্শন করছি। কোনদিন ভাবা যায় নি যে ত্রিপুরার মতো জায়গায় এত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গোমতী জেলায় প্রায় ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজকেও আগরতলা ও এডিনগরে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, বন্যায় দুর্গত মানুষের খোঁজখবর নিতে এসেছি। যাতে তাদের কোন অসুবিধা না হয়। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাই কাজ করছেন। প্রশাসন সকলের পাশে রয়েছে। এর পাশাপাশি কাউন্সিলারগণও খুব ভালো কাজ করছেন। দলের কার্যকর্তাগণও মাঠে নেমে কাজ করছেন। আমাদের দলের সভাপতিও রয়েছেন। তিনিও বিভিন্ন জায়গায় ঘুরছেন। দলের কার্যকর্তাদের মানুষের পাশে থেকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সভাপতি।

তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জানান, এখন পর্যন্ত যা খবর রয়েছে সারা রাজ্যে ৩২০টির মতো ত্রাণ ও আশ্রয় শিবির খোলা হয়েছে। এগুলিতে প্রায় ৩০ হাজারের অধিক দুর্গত মানুষ এসকল শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা দুর্গত মানুষের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন কালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রশাসনের পদস্থ আধিকারিকগণ।

এর পাশাপাশি এদিন আগরতলার ইন্দ্রনগরের আইটি ভবনে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হাজির হন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। সেখানে সিসি ক্যামেরার মাধ্যমে আগরতলা শহরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ব্যবস্থাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যায় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top