News Flash

Image

গোমতী নদীর জলস্তর বৃদ্ধি, বিপদজনক

আগরতলা, ২১আগস্ট: চারদিনের টানা বৃষ্টিপাতে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। উদয়পুরের গজ স্টেশন সংলগ্ন স্থানে গোমতীর নদীর জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ২১. ৯০ মিটার । যেকোন সময় ছাড়িয়ে যেতে চরম বিপদজনক মাত্রা। ইতিমধ্যে গোমতী নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে। আজ সকাল ৮ঃ৩৫ মিনিটে
ডুম্বুরের তিনটি গেইটের মধ্যে একটি গেইট খুলে দেওয়া হয়েছে বলে জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে গভীর রাত পর্যন্ত নিজেদের সবজি ক্ষেতগুলি রক্ষা করার চেষ্টা জারি রেখেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি।

তাছাড়া, ডুম্বুরের বাঁধ ছাড়ার পরেই গোমতী নদীর জলের স্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। সকালে তা অনেকটাই আয়ত্তের বাইরে চলে যায়। সম্পূর্ণ বিষয়টি নিজে উপস্থিত থেকে তদারকি করছেন সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব।

জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে, ডুম্বুর এর একটি গেইট সকাল ৮ঃ৩৫ মিনিটে ছাড়ার পর থেকে রাজারবাগের বিস্তীর্ণ এলাকা জলের তলে তলিয়ে যায়। এখানকার জনগণকে উদ্ধার করার স্থানীয় জনগণের সাথে হাত লাগিয়েছেন।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top